FAQ

প্রশ্ন আছে?
উত্তর এখানেই।

উত্তর খুঁজে না পেলে আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন।

প্রশ্ন করুন

শুরু করার আগে

Dropshipping কী?

Dropshipping-এ আপনি product আগে থেকে কিনে stock করেন না। Customer order করলে product fulfillment hub থেকে সরাসরি customer-এর কাছে পাঠানো হয়। আমাদের platform-এ সেই hub, stock ও delivery-র কাজ আমরা পরিচালনা করি।

আগে কখনো online ব্যবসা করিনি — আমি কি পারবো?

হ্যাঁ, পারবেন। আমরা আপনাকে শূন্য থেকে e-commerce ব্যবসা শেখাবো — product বাছাই ও দাম ঠিক করা থেকে marketing আর order সামলানো পর্যন্ত। তাই আগে অভিজ্ঞতা না থাকলেও নিশ্চিন্তে শুরু করতে পারেন।

ব্যবসা শুরু করতে কি stock কিনতে হবে?

না। আমাদের catalog-এর product-এর stock আমাদের warehouse-এ থাকে, আপনাকে আগে থেকে কিনে রাখতে হয় না।

Package-এ সুবিধা থাকলে চাইলে নিজের product-ও customized website-এ যোগ করতে পারবেন — সেক্ষেত্রে সেই product-এর stock ও delivery আপনার নিজের দায়িত্বে থাকে।

Packaging কে করবে?

আপনি যে order hub-এ পাঠান, তার packaging আমাদের hub-এ করা হয়। প্রযোজ্য delivery ও packaging charge order-এর সঙ্গে হিসাব হয় এবং settlement statement-এ আলাদা করে দেখানো হয়।

Product কোথা থেকে পাওয়া যাবে?

Supplier থেকে সংগ্রহ করা product নিয়ে আমরা একটি কেন্দ্রীয় Platform Catalog রাখি। Admin panel থেকে সেখানে product দেখে আপনার customized website-এ যোগ করবেন এবং নিজের বিক্রয়মূল্য ঠিক করবেন।

Seller-এর কাজ কী?
  • Catalog থেকে product বাছাই ও বিক্রয়মূল্য নির্ধারণ
  • Social media ও অন্যান্য digital channel-এ marketing
  • Customer আনা ও বিক্রি নিশ্চিত করা
  • প্রয়োজনে customer-এর সঙ্গে কথা বলে order নিশ্চিত করা
  • নিশ্চিত order admin panel থেকে “Send to Hub” করা

Package ও booking

Website package কীভাবে booking করব?

Packages অংশ থেকে package বেছে “Package বুক করুন” চাপুন অথবা সরাসরি booking form পূরণ করুন। আমাদের টিম যোগাযোগ করে registration ও payment-এর ধাপ বুঝিয়ে দেবে।

Package activate হতে কত সময় লাগে?

Registration ও package payment সম্পন্ন হওয়ার পর customized website ও admin panel চালু করা হয়। নিজের custom domain ব্যবহার করলে domain-এর DNS ও SSL সক্রিয় হতে অতিরিক্ত সময় লাগতে পারে। আপনার ক্ষেত্রে সম্ভাব্য সময় booking-এর পর আমাদের টিম জানিয়ে দেবে।

Package কি কিস্তিতে পরিশোধ করা যায়?

কিছু package-এ কিস্তিতে পরিশোধের সুযোগ থাকতে পারে। প্রতিটি package-এর details-এ সর্বোচ্চ কিস্তির সংখ্যা দেওয়া থাকে।

পরে কি package পরিবর্তন করা যাবে?

হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী package renew, upgrade বা downgrade করা যায়।

Marketing, আয় ও support

Digital marketing support কীভাবে পাওয়া যাবে?

Admin panel-এ coupon, campaign landing page, SMS, Facebook Pixel ও Google Tag Manager-এর মতো marketing tools রয়েছে। আপনার package-এ কী ধরনের marketing support থাকবে, তা booking-এর সময় আমাদের টিম বিস্তারিত জানাবে।

Sale হলে profit কীভাবে পাব?

Order delivered হলে সেটি settlement-এ যুক্ত হয়। Customer থেকে সংগৃহীত টাকা থেকে product-এর wholesale মূল্য ও order charge বাদ দিয়ে আপনার profit হিসাব হয়। Settlement approve হলে টাকা আপনার balance-এ যোগ হয় এবং payout করা হয়।

Admin panel-এর “My Balance” থেকে পুরো হিসাব দেখতে পারবেন। Settlement cycle ও payout-এর সময়সূচি আপনার seller terms অনুযায়ী নির্ধারিত হয়।

কোনো hidden charge আছে কি?

Package-এর মূল্যের সঙ্গে প্রযোজ্য ক্ষেত্রে registration fee invoice-এ আলাদা লাইনে দেখানো হয়। Order-এর delivery, packaging বা অন্যান্য charge এবং কোনো settlement charge থাকলে তা settlement statement-এ আলাদা করে লেখা থাকে। প্রযোজ্য সব charge booking-এর সময় জেনে নিন।

Support কীভাবে পাওয়া যাবে?

Admin panel-এর Support Chat থেকে সমস্যার ধরন বেছে আমাদের টিমকে বার্তা ও file পাঠাতে পারবেন। এছাড়া যোগাযোগ অংশের মাধ্যমেও আমাদের সঙ্গে কথা বলা যাবে।

আজই শুরু করুন আপনার stock-মুক্ত online ব্যবসা

Package বেছে নিন, booking request পাঠান — customized website চালু থেকে প্রথম delivery পর্যন্ত আমরা পাশে আছি।

Package দেখুন
ফ্রি ক্লাস

ফ্রি ক্লাসে আপনার সিট নিশ্চিত করুন

নাম আর ফোন নম্বর দিন — ক্লাসের সময় ও বিস্তারিত জানাতে আমরা আপনাকে কল করবো।

আপনার তথ্য শুধু ক্লাস-সংক্রান্ত যোগাযোগের জন্য ব্যবহার করা হবে।

আমাদের সঙ্গে কথা বলুন