আমাদের সম্পর্কে
Drop Sheba একটি dropshipping platform, যেখানে product, stock, packaging ও delivery-র কাজ আমরা এক জায়গা থেকে পরিচালনা করি এবং seller-দের ready e-commerce website দিয়ে বিক্রির সুযোগ করে দিই। আমাদের লক্ষ্য — নতুন ও অভিজ্ঞ, দুই ধরনের seller যেন বড় পুঁজি ও operational ঝামেলা ছাড়াই online ব্যবসা শুরু ও পরিচালনা করতে পারেন।
প্রতিটি delivered order-এর জন্য settlement-এ এই হিসাব করা হয়:
আংশিক delivery হলে শুধু delivered product-এর হিসাব ধরা হয়। প্রযোজ্য ক্ষেত্রে settlement charge বা adjustment statement-এ আলাদা করে দেখানো হয়।
কেন আমাদের বেছে নেবেন
Online ব্যবসা শুরুর পথে যে বাধাগুলো সবচেয়ে বেশি আসে, আমাদের platform সেগুলো মাথায় রেখেই তৈরি।
সমস্যা: E-commerce ব্যবসার কোনো অভিজ্ঞতা নেই
আমাদের সমাধান
আমরা আপনাকে শূন্য থেকে e-commerce ব্যবসা শেখাবো — অভিজ্ঞতা না থাকলেও নিশ্চিন্তে শুরু করুন।
সমস্যা: Stock কিনতে বড় পুঁজি লাগে
আমাদের সমাধান
আমাদের warehouse-এর stock থেকে বিক্রি করুন। অবিক্রীত product জমে থাকার ঝুঁকি আপনার নয়।
সমস্যা: Website বানানো জটিল ও সময়সাপেক্ষ
আমাদের সমাধান
Customized website ও admin panel তৈরি অবস্থায় পাবেন — code জানার দরকার নেই।
সমস্যা: Packaging ও courier-এ অনেক সময় চলে যায়
আমাদের সমাধান
Order hub-এ পাঠালেই packaging, courier-এ হস্তান্তর ও delivery tracking আমাদের দায়িত্ব।
সমস্যা: Profit-এর হিসাব অস্পষ্ট থাকে
আমাদের সমাধান
প্রতিটি delivered order-এর আয়, product cost ও charge settlement statement-এ আলাদা করে দেখানো হয়।
সমস্যা: সমস্যায় পড়লে কাউকে পাওয়া যায় না
আমাদের সমাধান
Admin panel-এর Support Chat থেকে আমাদের টিমের সঙ্গে real-time কথা বলুন।
সমস্যা: ব্যবসা বড় হলে সিস্টেম কুলিয়ে ওঠে না
আমাদের সমাধান
Package renew, upgrade বা downgrade করা যায়; staff account যোগ করে টিম নিয়ে কাজ করুন।
Package বেছে নিন, booking request পাঠান — customized website চালু থেকে প্রথম delivery পর্যন্ত আমরা পাশে আছি।